শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম
বিএনপি কর্মী হাকিম চৌধুরী
expand
বিএনপি কর্মী হাকিম চৌধুরী

চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক কর্মী হাকিম চৌধুরী (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হাকিম চৌধুরী প্রাইভেট কারে করে রাউজান থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ব্যক্তি গাড়ি থামিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বুক ও পেটে পাঁচটি গুলি লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত আবদুল হাকিম চৌধুরী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ‘হামিম এগ্রো’ নামের একটি গরুর খামারের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাকিম চৌধুরী ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। তার অনুসারীদের দাবি, এটি একটি টার্গেট কিলিংয়ের ঘটনা। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা জানান, মঙ্গলবার মাগরিবের ১০/১৫ মিনিট আগে হাকিম চৌধুরী প্রাইভেট গাড়িতে চট্টগ্রাম নগরে আসছিলেন। পথে হালদা নদী পার হয়ে মদুনাঘাট পৌঁছালে হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে। ঘটনাস্থলের অদূরে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

৫ আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে প্রায় দেড় ডজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী খুন হলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন