

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরে চেক জালিয়াতির মামলায় এক বহিষ্কৃত জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ মে) বিকালে জামালপুর পৌর শহরের সর্দারপাড়া তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হারুনুর রশীদ জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেনারেল সেক্রেটারি।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ করেন জামায়াতের ওই নেতা। সঠিক সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় জামালপুরের আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। এ মামলার রায়ে আদালত তাকে ৭৬ লাখ পরিশোধ এবং ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, “শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় চার বছর আগে হারুনুর রাশিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার রুকন পদও বাতিল করা হয়। বর্তমানে তার সঙ্গে সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক নেই। এছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভারও সংগঠন নেবে না।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জামায়াত নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত হারুনুর রশীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।