শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে রাস্তায় পড়েছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:১৫ পিএম
expand
ঠাকুরগাঁওয়ে রাস্তায় পড়েছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা

ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশেই পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা। শনিবার সকালে পৌরশহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণে পরে থাকতে যায় খাতা গুলো৷ বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদরা জানান, খাাতাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে হাতে নিয়ে দেখা যায় অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরিক্ষার খাতা এগুলো। খাতাগুলো দেখতে পেয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পথচারীদের মাঝে৷

এ ঘটনায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতার নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কষ্ট করে দীর্ঘ দিন পড়াশোনা করে পরিক্ষা দিয়েছি। আমাদের জীবন জড়িয়ে আছে এগুলোতে। কিন্তু এ কি ধরনের নিরাপত্তা। ওই খাতা গুলো হারিয়ে গেলে আমাদের জীবন থেকে একটি বছর পিছিয়ে যাবে। সপ্ন গুলো ভেঙে যাবে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই।

আর এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন