

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসির হোসাইনের ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তার প্রাইভেটকার আটকে ভাঙচুর করে টাকা ছিনতাই হয়েছে বলে এসএমপির মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এসএমপির মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। বিকেলে থানায় অভিযোগ করার পর বিষয়টি জানাজানি হয়।
ছিনতাইয়ের ঘটনা নিয়ে নাসির হোসাইন জানান, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন তিনি।
শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন।
তাদের বহনকারী প্রাইভেটকার পারাইরচক এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা কয়েকটি মোটরসাইকেল যোগে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাঙচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে সব টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ মনজুরুল আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
এদিকে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এবার খোদ বিএনপি নেতা ছিনতাইয়ের কবলে পড়লেন।
