

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল ওই এলাকার শুকুর মামুদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বৃষ্টি শুরুর আগে প্রচন্ড বাতাস ও বজ্রপাত হয়। এ সময় বাড়ির পাশে ভূট্টা খেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে সোহেল মারা যান।
কান্নাজরিত কন্ঠে সোহেলের মা জবেদা বেগম বলেন, দুবছর আগে ছেলেটাকে বিয়ে করিয়েছি। ওর ঘরে ৭ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আকস্মিক এ ঘটনায় সব তছনছ হয়ে গেলো ওর স্ত্রী বিধবা, সন্তান এতিম হলো আমি ছেলে হারা হলাম।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন বজ্রপাতে এক যুবকের মৃত্যুর ঘটনাটি জেনেছি।