বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিন, নকশীকাঁথার কার্ড ও মিল্লি কার্ড নিন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ঘিরে ‘নকশীকাঁথা কার্ড’ ও মিল্লি কার্ড নামের কিছু ব্যতিক্রমধর্মী প্রচারণামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এনসিপিতে যোগ দিন, নকশীকাঁথার কার্ড ও মিল্লি কার্ড নিন এমন দুটি ফটো কার্ড দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আকর্ষণীয় ও ভিন্নধর্মী এই উদ্যোগটি ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে এবং তৈরি করেছে নানা প্রতিক্রিয়া।

বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্র শক্তি আহ্বায়ক আমিনুল ইহসান ও সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট ও ছবি শেয়ার করেন।

পোস্টে আমিনুল ইহসান লেখেন, জামালপুর এনসিপি কার্ড নিয়ে হাজির এত এত কার্ডের মধ্যে আমরা আপনাদের প্রোভাইড করছি ‘মিল্লি কার্ড’! কার্ড সীমিত! পোস্টের সঙ্গে তিনি কমেন্ট বক্সে গুগল ফর্মের একটি লিংকও যুক্ত করেন, যেখানে জামালপুর জেলার নাগরিকদের এনসিপির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

পোস্টে রেদোয়ান খন্দকার মাহিন লেখেন, জামালপুর এনসিপি কার্ড নিয়ে হাজির এত এত কার্ডের মধ্যে আমরা আপনাদের প্রোভাইড করছি ‘নকশীকাঁথা কার্ড’! কার্ড সীমিত! পোস্টের সঙ্গে তিনি কমেন্ট বক্সে গুগল ফর্মের একটি লিংকও যুক্ত করেন, যেখানে জামালপুর জেলার নাগরিকদের এনসিপির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

এরপরই বিষয়গুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এগুলোকে সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ এগুলোকে বিভ্রান্তিকর ও বিতর্কিত উদ্যোগ বলেও মন্তব্য করছেন।

জামালপুর জেলা ছাত্র শক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, আমাদের জামালপুরের সবচেয়ে প্রিয় এবং বিখ্যাত খাবার মিল্লি ভাত তাই ভেবে দেখলাম রাজনৈতিক দল গুলো বিভিন্ন কার্ড দিচ্ছে তাহলে আমরা জামালপুরের মিল্লি প্রেমিদের জন্য একটা মিল্লি কার্ডের ব্যাবস্থা করি

এ বিষয়ে জামালপুর জাতীয় ছাত্র শক্তি সংগঠক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, চাঁপাইনবাবগঞ্জ এর একজন মেয়র প্রার্থী ঘোষনা দেন তিনি নির্বাচিত হলে আম কার্ড দিবেন, সেখান থেকেই দেখা জামালপুর এ তো নকশীকাঁথা ভাই অনেক জনপ্রিয়। সেটা দেখেই এইরকম পোস্ট করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন