বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ভবনের সাত তলা থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ভবনের সাত তলা থেকে নিচে পড়ে মো. কারিম নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের 'হাসান টাওয়ার' নামক একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত কারিম নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুর গোমস্তা বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হাসান টাওয়ারের ছাদে খেলাধুলা করছিল শিশু কারিম। খেলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের দৃষ্টি অগোচরে সে ছাদের কিনারে চলে যায়। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি বলেন ​"পৌরসভার হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক তদন্ত শেষে এই দুর্ঘটনার বিস্তারিত কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন