

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুফিরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনোয়ার স্থানীয় জবিউল ডাক্তারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে ইয়াসমিন আক্তারের সঙ্গে আনোয়ারের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়াঝাঁটি চলছিল।
এক পর্যায়ে স্ত্রী ইয়াসমিন স্বামীর কাছে ৯ দফা লিখিত শর্ত দেন। এসব শর্তের মধ্যে ছিল: স্বামী-স্ত্রীর সংসারে আনোয়ারের মা-বোনের হস্তক্ষেপ না থাকা, স্ত্রীর প্রতি কোনো ধরনের শারীরিক আঘাত না করা, তার স্বর্ণালংকার ফেরত দেওয়া, দেনমোহরের পরিবর্তে ২০ শতাংশ জমি তার নামে লিখে দেওয়া, অযথা দোষারোপ বা ঝগড়া না করা, বাবার বাড়ি থেকে কিছু আনতে বাধ্য না করা, ননদ ও তার স্বামীদের সংসারের বিষয়ে কথা বলতে না দেওয়া, বাবার বাড়িতে যাতায়াতে কোনো বাধা না দেওয়া এবং তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া।
এই শর্তগুলো মেনে নিতে না পেরে গত সোমবার (৪ মে) আনোয়ার বিষয়টি নিয়ে শ্বশুর আব্দুল মান্নানের কাছে বিচার চান। এ সময় শ্বশুরবাড়িতে গিয়ে তিনি অপমানের শিকার হন বলে জানা গেছে। পরে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে ফিরে তিনি আত্মহত্যা করেন বলে স্থানীয়দের ধারণা।
রামগতি থানার (ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।