শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে
expand
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এর আগে ভোরে, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ এবং মোগলাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেলের ডিপোর পশ্চিম পাশে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও জানান, বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং সিলেট থেকে কালনী এক্সপ্রেস সফলভাবে ঢাকার পথে রওনা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন