

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৩১ জন মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবার চলছিল। এর প্রেক্ষিতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক সেবন, মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় বস্তির ভেতরে একটি বিলাসবহুল শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের সন্ধান পাওয়া যায়। ওই কক্ষে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। এছাড়া কক্ষটিতে একটি সুরক্ষিত সুড়ঙ্গপথও রয়েছে, যা ব্যবহার করে প্রভাবশালী ও নামিদামি ব্যক্তিরা সেখানে আসা-যাওয়া করত বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে ৩১ জন এবং অন্যান্য অপরাধে আরও ৭ জনসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অভিযানের নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, “টঙ্গীতে মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
মন্তব্য করুন