সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত ৬

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:০৪ পিএম
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যান
expand
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যান

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৬ জন।

সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যান চালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা অপর ৬ যাত্রী আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত ভ্যানচালক ঝন্টু মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন