শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম
expand
১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

গাজীপুরের টঙ্গীতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এই মানববন্ধনে অংশ নেন অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন- দীর্ঘ এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বিআরটি প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি, যা গাজীপুরবাসীর জন্য রীতিমতো এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে।

তারা অভিযোগ করেন- ফ্লাইওভার ও স্টেশন এলাকাগুলো এখন মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে, ছিনতাইকারীদের দৌরাত্ম্যে জনসাধারণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা, এমনকি রাস্তা পারাপারের সময় প্রাণহানির ঘটনাও প্রায় নিয়মিত হয়ে উঠেছে।

বক্তারা আরও জানান, বিআরটি প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজগুলো এখনো সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা হয়নি। সড়কের পাশে খোলা ও অরক্ষিত ম্যানহোল পথচারীদের জন্য নতুন ঝুঁকি সৃষ্টি করেছে।

তারা দ্রুততম সময়ের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান। বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হয়।

উল্লেখ্য, মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিলও করেন। এই কর্মসূচিতে আয়োজকরা মোট নয়টি দাবি তুলে ধরেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন