রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নিয়েও বিএনপি নেতাকে নির্যাতন করেন ওসি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:৩৬ পিএম
শ্রীপুর থানার সাবেক ওসি জাব্বারুল ইসলাম
expand
শ্রীপুর থানার সাবেক ওসি জাব্বারুল ইসলাম

মাগুরার শ্রীপুর থানার সাবেক ওসি জাব্বারুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা আবু সাঈদ শেখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারে জমা দেওয়া অভিযোগপত্রে এসব অভিযোগ তুলে ধরেন।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে শ্রীপুর থানায় কর্মরত থাকাকালে ওসি জাব্বারুল ইসলাম আবু সাঈদকে আটক করে তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন। কিন্তু ঘুষ নেওয়ার পরও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয় এবং থানায় অমানবিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগীর দাবি, তাকে থানার সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে মারধর করা হয়। একই সঙ্গে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রিয়া জোয়ার্দারের সঙ্গে ওসির অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ওই নারী নেত্রীর নির্দেশেই তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে নির্যাতনের মাত্রা বাড়ানো হয়। এমনকি তাদের সম্পর্ক গোপন রাখতেই তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় জানান, ওসি জাব্বারুলের প্রথম স্ত্রী সোনিয়ার সাথেও ডিভোর্স হয় এই পরকিয়ার কারণে। এছাড়া ব্যক্তিগত জীবনেও একাধিক বিয়ের পর বিচ্ছেদের ঘটনা ঘটেছে ওসি জাব্বারুল ইসলামের। পারিবারিক ও ব্যক্তিগত নানা বিতর্কও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী আবু সাঈদ শেখ মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এবিষয়ে অভিযুক্ত ওসি জাব্বারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন