শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের সতর্কতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে আজ দুপুর থেকেই দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (২ মে) দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে অতিভারী বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নগরজীবনে ভোগান্তি বাড়তে পারে।

একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢাল দুর্বল হয়ে পড়লে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ভারী বর্ষণের সময় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, নিচু এলাকা এড়িয়ে চলা এবং পাহাড়ি অঞ্চলে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন