শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে মোহাম্মদপুরসহ ৬ থানায় গ্রেফতার ৫১

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরসহ ৬ থানায় বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে শুক্রবার ডিএমপির

বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৩ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, হাতিরঝিল থানায় ৭ জন, আদাবর থানায় ১২ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন