

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে রোববার (৫ অক্টোবর) গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ১২টা ১৫ মিনিটের দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরে সোমবার ( ৬ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আকলিমা তুলি খুলনা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠক আয়োজন ও সংগঠন পুনর্গঠনের চেষ্টা করেছিলেন।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় আরও তদন্ত চলছে, এবং পুলিশ ভুক্তভোগী বা সাক্ষীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে।
মন্তব্য করুন
