শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি

নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ,  বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সব কটি পদে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। সভাপতি পদে মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫০২ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সাতটি পদে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানের নেতৃত্বে আরেকটি প্যানেলও সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সমর্থিত কোনো প্রার্থী এবার নির্বাচনে অংশ নেননি।

ফলাফলে সভাপতি পদে মো. মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল আহসান পান ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন পান মাত্র ৬৯ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে মো. নজরুল ইসলাম, সহ-সম্পাদক পদে আমিনুল ইসলাম সোহাগ ও মজিবুল হক বিশ্বাস (রানা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মইনুল ইসলাম রুবেল এবং সদস্য পদে এনামুল হক রাসেল ও মারিয়াম আক্তার বিজয়ী হয়েছেন। লাইব্রেরি সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন