

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের সংখ্যা ২০ শতাংশে নেমেছে, অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, নতুন ভিসা নিয়ম এবং অনলাইন আগমন ফরমের কারণে যাত্রীরা ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।
ভারতীয় দূতাবাস ১ অক্টোবর থেকে পাসপোর্টধারী যাত্রীদের জন্য অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে। এর ফলে ভারত যাত্রার আগে ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হচ্ছে এবং ফরমের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হচ্ছে। তবে সার্ভার সচল না থাকার কারণে অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। এর আগে যাত্রীরা ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখে ফরম পূরণ করতেন।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা থাকলেও নানা শর্তের কারণে তা পাওয়া কঠিন। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ খরচ দ্বিগুণ বেড়ে গেছে।
ভুক্তভোগী যাত্রী সুনিতা পাল বলেন, স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিতে গিয়ে ফরম পূরণ করতে ১০০ টাকা খরচ হয়েছে এবং সার্ভারের কারণে এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
আরেক যাত্রী উজ্জল কুমার বলেন, ভিসা পেতে আমার প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। এত শর্তের মধ্যে ভ্রমণ করা দুষ্কর হয়ে পড়েছে। হয় ভিসা সহজ করুন, নয়তো বন্ধ করুন।
বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন জানান, ভিসা জটিলতার কারণে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াতও কমে গেছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মাত্র ৩,৭৮১ জন যাত্রী চলাচল করেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৮-১০ হাজার যাত্রী চলাচল করলেও বর্তমানে তা এক হাজারের নিচে নেমেছে।
তিনি আরও বলেন, একের পর এক শর্তে ভারতগামী যাত্রীদের যাতায়াত ক্রমশ কমছে, যা স্থলবন্দরের কার্যক্রমকেও প্রভাবিত করছে।
মন্তব্য করুন
