শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
বড়াইগ্রামে বাসের চাপায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক
expand
বড়াইগ্রামে বাসের চাপায় দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক

নাটোরের বড়াইগ্রামের যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত এবং দুইজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং তিনজনের মরদেহ পুলিশ হেফাজতে নেয়।

নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাসটি আটক করতে পারলেও বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন