

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা। রোববার (২৬ এপ্রিল) রাস্তার পাশ থেকে পাওয়া খাতা মঙ্গলবার (২৮ এপ্রিল) শিবপুর থানায় জমা দেন এক যুবক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর এলাকায় রাস্তার পাশে তিনটি প্যাকেট পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা রাহিম মিয়া। তিনি খাতাগুলো বাড়িতে নিয়ে যান। পরে প্রতিবেশীর সহায়তায় নিশ্চিত হন এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরদিন মঙ্গলবার সকালে রাহিম মিয়া খাতাগুলো শিবপুর মডেল থানায় জমা দেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান মাসুদ জানান, খাতাগুলো পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে ইউএনও ও ওসির উপস্থিতিতে খাতাগুলো পুনরায় সিলগালা করে পোস্ট অফিসে পাঠানো হয়।
জানা গেছে, সিলগালা করা তিনটি প্যাকেটে মোট ২৬৮টি খাতা ছিল, যা এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের। এসব খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাতাগুলো পোস্ট অফিসের রানারের মাধ্যমে ভৈরব পাঠানোর সময় ভ্যানগাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন জানান, খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল এবং পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন