

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে একটি কাপড় কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর টিএসএস মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিস গলির মনোরঞ্জনের পরিচালিত কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সকাল ১০টার দিকে মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টার নামের ওই কারখানায় হঠাৎ করে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনে চারদিকে ধোঁয়া ছড়িয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পাওয়ার পর টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভেতরে থাকা রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র এবং মেশিনপত্র পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে।
কারখানার আশপাশের বাসিন্দারা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। অনেকে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়।
ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতি না থাকলে পাশের অন্যান্য দোকান ও গুদামে আগুনের ভয়াবহতা আরও ছড়াতে পারত।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করা হবে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
