

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা খাতুন একই গ্রামের মৃত হবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে প্রবল বাতাসে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে গেলে তিনি প্রাণ হারান।
মন্তব্য করুন