শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
ভালুকায় বাসচাপায় জামায়াত নেতা নিহত
expand
ভালুকায় বাসচাপায় জামায়াত নেতা নিহত

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসচাপায় মোফাখখারুল আলম (৫৩) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাখখারুল আলম উপজেলার মেদুয়ারী ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি ছিলেন। তিনি বরাইদ গ্রামের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোফাখখারুল আলম অটোরিকশাযোগে ইউটার্ন নিচ্ছিলেন, এ সময় ঢাকাগামী রাজিব পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৮৬৬২) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ভালুকা থানা পুলিশ।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ বি এম মেহদী মাসুদ জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক আব্দুর রাজ্জাকসহ (৫১) বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন