

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: ইমরান খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনাব মো: ইমরান খান ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী কঠিন সময় থেকে শুরু করে অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে রায়পুর উপজেলা প্রশাসন পরিচালনা করেছেন।
তিনি দল-মত নির্বিশেষে জনগণের পাশে থেকে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই সফল কর্মকাল রায়পুরবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রায়পুর বাজার বণিক সমিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমবেত অতিথিরা তাঁর নিষ্ঠা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার উচ্চ প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
শেষে জনাব মো: ইমরান খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন রায়পুরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি কখনো ভুলব না। আপনাদের দোয়ায় নতুন দায়িত্বেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
মন্তব্য করুন