বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে রেনু পোনা ও জাটকা জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম
রেনু পোনা ও জাটকা জব্দ
expand
রেনু পোনা ও জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৩ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের জাটকা ও অবৈধ চিংড়ির রেনু পোনা জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় সন্দেহভাজন তিনটি ট্রাক তল্লাশি করে ৪ হাজার ৮৯৫ কেজি জাটকা এবং ১১ লাখ ৮৮ হাজার পিস অবৈধ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়, যার মোট আনুমানিক মূল্য ৯৩ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

জব্দ করা চিংড়ির রেনু পোনা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে স্থানীয় মাদ্রাসা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন