বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে হামে আক্রান্ত ১ শিশুর মৃত্যু 

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
আলীকদমে হামে আক্রান্ত ১ শিশুর মৃত্যু 
expand
আলীকদমে হামে আক্রান্ত ১ শিশুর মৃত্যু 

বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ নিয়ে চাংমুম ম্রো (৮) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ইয়াংরিং মাংক্রাত পাড়ার পেননয় হোস্টেলের পরিচালক মেচা ম্রো নিশ্চিত করেন।

মেচা ম্রো জানান, স্বাস্থ্য কমপ্লেক্স আনার পথে শিশুটি মারা যায়। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে আরো চারজন। পেননয় বিদ্যালয়ে মোট হামে আক্রান্ত ৩৫ জন। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ায় নিয়ে আসা যাচ্ছে না।

চাংমুম ম্রো (৮) রুইতন পাড়ার ৯ নম্বর ওয়ার্ড এলাকার পাসং ম্রোর মেয়ে। সে আলীকদম কুরুকপাতা ইয়াংরিং মাংক্রাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. হাসান বলেন, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৬ জন রোগী ভর্তি রয়েছেন। এই রোগে আক্রান্ত হয়ে ৬৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজনকে রেফার করা হয়েছিল। আক্রান্ত আরও রোগী হাসপাতালে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন