বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
মধুপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
expand
মধুপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্যতেল বিক্রি এবং অবৈধ মোড়ক সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযানে মধুপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় তদারকি করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, মধুপুরের চান মিয়া এন্টারপ্রাইজকে ডিজেল ও পেট্রোলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা, সম্রাট এন্টারপ্রাইজকে সয়াবিন তেলের অতিরিক্ত দাম নেওয়ার দায়ে ১০ হাজার টাকা এবং মানিক স্টোরকে অবৈধ মোড়ক সংরক্ষণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ নির্ধারিত দামের বেশি নিলে বা অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসময় টাঙ্গাইল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহকারী পরিচালক রাফি রহমান সহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন