

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলে কিশোর হত্যা মামলার প্রধান আসামী মো. সোহেল (২০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকার গাওয়াইর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার শেখ মুত্তাজুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মেরাজ (১৭) ও সোহেল একই এলাকার বাসিন্দা এবং বন্ধু। গত ৪ এপ্রিল রাতে ব্যাডমিন্টন খেলার কথা বলে মেরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোহেল। পরবর্তীতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরাজ খেলা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
পরে টাঙ্গাইল জেলার সদর উপজেলার বীরপুশিয়া এলাকায় পেঁৗছালে সোহেল অন্যদের সহায়তায় ভিকটিম মেরাজকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারপিট করে পালিয়ে যায়। পরবর্তীতে মেরাজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উক্ত ঘটনায় নিহতের দাদা গত ৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। পরবতীতে এক পর্যায়ে শনিবার রাতে ঢাকার গাওয়াইর বাজার এলাকা থেকে র্যাব-১৪ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন