

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুরের পীরগাছা উপজেলার তৈয়ব গ্রামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী ও স্বামীর প্রথম স্ত্রী মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে নির্যাতনের অভিযোগে জড়িত প্রথম স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী গৃহবধূর নাম শেফালী বেগম, যিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গত শুক্রবার রাতে শেফালী বেগম স্বামীর বাড়িতে গেলে নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম তাঁকে মারধর করেন। পরে মধ্যরাতে বাড়ির উঠানে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আমেনা বেগমকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী শেফালী বেগম জানান, ২০১৪ সালে নজরুল ইসলাম তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী ও সতিনের হাতে তিনি প্রায়ই নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তিনি স্বামীর বাড়ি ছেড়ে স্বজনদের কাছে আশ্রয় নেন। প্রায় এক বছর পর শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে ফিরে গিয়ে তালাকপত্র দেখতে চাইলে নতুন করে নির্যাতনের শিকার হন।
নজরুল ইসলামের বক্তব্য জানতে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
ওসি আব্দুল কুদ্দুস জানান, নির্যাতনের শিকার ওই নারী ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন
