মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পেঁয়াজ চাষিদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পিএম
পেঁয়াজ চাষিদের নিয়ে কৃষক সমাবেশ
expand
পেঁয়াজ চাষিদের নিয়ে কৃষক সমাবেশ

ফরিদপুরের সালথা উপজেলায় উন্নত জাতের পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে কৃষকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে আয়োজক প্রতিষ্ঠান এমাস সিডের ব্যবস্থাপনা পরিচালক আঃ হাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হাফিজ মাতুব্বর, কৃষক প্রতিনিধি সারোয়ার হোসেন বাচ্চু ও মোঃ মুরাদ মাতুব্বর বক্তব্য রাখেন।

বক্তারা উন্নত জাতের পেঁয়াজের চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়।

সমাবেশে এলাকার পেঁয়াজ চাষের সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য কৃষক অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন