

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সঙ্গে টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টঙ্গীবাড়ির প্রথম সাংবাদিক সংগঠন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও তাহমিনা আক্তার। টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি সঞ্চালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফিরুজ আলম বিপ্লব, সহ-সভাপতি সুমন চোকদার, শামসুদ্দিন তুহিন, শেখ মো. সোহাগ ও মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ মো. অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক কাদির খান এবং দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিএম সুমন, দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি মো. মাসুদ রানা, দৈনিক আলোকিত নিউজের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদসহ প্রেসক্লাবের সদস্য মো. কিবরিয়া হোসেন, মো. আব্দুল্লাহ্ প্রমুখ।
মতবিনিময় সভায় ইউএনও তাহমিনা আক্তার টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমি এ উপজেলায় নতুন এসেছি। সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সাংবাদিকরা তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ চোখ। আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা একটি সুন্দর উপজেলা গড়ে তুলতে পারব।”
সভায় বক্তারা জানান, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইউএনও উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, জনবান্ধব মনোভাব এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।
সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উপজেলা বাজারের যানজট নিরসনে বাইপাস সড়ক চালুর পরিকল্পনা, শিশু পার্ক উন্নয়ন, লার্নিং সেন্টারের কার্যক্রম সচল রাখা, সুবর্ণ স্কুলের কাজ দ্রুত পুনরায় শুরু, পেট্রোল পাম্পে নিয়মিত মনিটরিং জোরদার, ভেক্যু দিয়ে মাটি কাটা বন্ধে অভিযান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক নির্মূলের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
মন্তব্য করুন