

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের সদর উপজেলার আহম্মদপুর এলাকায় তেল দিতে দেরি হওয়ায় একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, ‘সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু করে। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।’
স্টেশনের ম্যানেজার ফজের আলী বলেন, ‘তেল পেতে সামান্য দেরি হওয়ায় চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিত করেন। তিনি ঘটনার বিচার দাবি করেন।’
ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ‘ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।’
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান জানান, ‘ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।’
মন্তব্য করুন