মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু-মাটি উত্তোলন কৃষিজমি ঝুঁকিতে, দ্রুত ব্যবস্থা চান তাহেরী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ এএম
গিয়াসউদ্দিন তাহেরী
expand
গিয়াসউদ্দিন তাহেরী

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর হস্তক্ষেপ নেই।

এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ইসলামি বক্তা গিয়াসউদ্দিন তাহেরী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাধবপুরসহ হবিগঞ্জ-০৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সাধারণ মানুষের নানা সমস্যা থাকলেও তা সংসদে যথাযথভাবে তুলে ধরার মতো কার্যকর প্রতিনিধি আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং কৃষিজমি হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি, অন্যথায় ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন