মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় লবণ মাঠে তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণ মাঠে দুর্বৃত্তদের তাণ্ডবে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত দুলা মিয়ার ছেলে চৌকিদার আব্দু সালাম প্রায় ১৫ বছর আগে ৫১ শতক জমি ক্রয় করেন। সেই থেকে তিনি কোনো ধরনের বিরোধ ছাড়াই জমিতে লবণ চাষ করে আসছিলেন।

তবে সম্প্রতি জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ওই জমির প্রতি লোভনীয় দৃষ্টি দেয় একই এলাকার শওকত ও তার সহযোগীরা। জমি দখলের উদ্দেশ্যে তারা বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, এর আগেও একাধিকবার লবণ মাঠের পলিথিন কেটে ক্ষতি করা হয়েছে। বাধা দিতে গেলে শওকত গং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং ভুক্তভোগীদের মারধরও করা হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলাও হয়েছে।

সর্বশেষ রবিবার রাতে শওকতের নেতৃত্বে লোকমান, আখতার হোসেন ও কালুসহ ১০-১২ জনের একটি সঙ্ঘবদ্ধ দল লবণ মাঠে হামলা চালিয়ে পলিথিন কেটে দেয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন