মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত বাংলা নববর্ষ
expand
প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত বাংলা নববর্ষ

বাংলা নববর্ষ ১৪৪৩ উপলক্ষে প্রাইম ইউনিভার্সিটির উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি এবং বৈশাখী থিমভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশসহ বিভিন্ন খাবারের আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধক্ষ্য প্রফেসর ড. আবদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বোর্ড সেক্রেটারি, সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন