

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবিক কর্মকাণ্ড ও সামাজিক উদ্যোগের জন্য পরিচিত ব্যারিস্টার সায়েদুল হক সুমনের জামিন না পাওয়ার বিষয়টি ঘিরে নতুন করে জনমনে আলোচনা সৃষ্টি হয়েছে।
আলোচিত ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরী এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করে বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি Md Gias Uddin থেকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন- মানবিক যোদ্ধা ব্যারিস্টার সায়েদুল হক সুমন ভাইকে কেন জামিন দেওয়া হবে না? তিনি দাবি করেন, একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তিত্ব হিসেবে ব্যারিস্টার সায়েদুল হক সুমন-এর নির্দোষতা ইতোমধ্যে অনেকাংশেই জাতির কাছে পরিষ্কার।
তাহেরী তার বক্তব্যে বলেন, একজন মানবিক যোদ্ধা হিসেবে পরিচিত ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষাপটে সাধারণ মানুষের কাছে তার নির্দোষতা স্পষ্ট। তাহলে কেন তাকে জামিন দেওয়া হবে না এই প্রশ্ন আজ জনমনে ঘুরপাক খাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ব্যারিস্টার সুমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ন্যায়বিচারের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তার মতো একজন ব্যক্তির ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি বলেও মত দেন তিনি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তাহেরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুবিচার নিশ্চিত করা উচিত।
এদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের জামিন প্রসঙ্গ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মুক্তির দাবিতে মতামত দিচ্ছেন এবং বিষয়টি নিয়ে জনমত ক্রমেই জোরালো হচ্ছে।
মন্তব্য করুন