সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেলের সিরিয়াল নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ৩  

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ
expand
ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ

যশোরের চৌগাছা উপজেলায় তেলের সিরিয়াল দেওয়া কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে চৌগাছা পৌরসভাস্থ আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের সদস্য রিয়াদ হোসেন (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য বাবু (২৮)-এর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে মোঃ শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, তেলের সংকট ও সিরিয়াল ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাবের কারণে এমন ঘটনা বারবার ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন