শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
expand
বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

খুলনায় নিজ বাবাকে হত্যার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) গভীর রাতে তাদের আটক করা হয়। পরে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ২ অক্টোবর রাতে সোনাডাঙ্গা এলাকার ভাড়া বাসায় অবস্থান করছিলেন লিটন খান। ওই সময় পারিবারিক বিরোধের জেরে তার ছেলে লিমন ও পুত্রবধূ চাঁদনী মিলে প্রথমে গলায় ফাঁস দিয়ে এবং পরে ধারালো বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

নিহত লিটন খান গত নয় মাস ধরে সুফিয়া কুটির এলাকার এস এম আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্র জানায়, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঢাকার পল্লবী এলাকা থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন