

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৮ এপ্রিল) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলের দিকে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে মজুদ অবস্থায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা তেল লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন