

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএনসএফ) এর গুলিতে নিহত আলী হোসেনের(৪৫) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার (৮ এপ্রিল) রাত ৯ টায় পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ৮৬৮/৩-এস নং পিলার এলাকা হয়ে লাশ ফেরত দেয় বিএসএফ।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত মধ্যরাতে ওই সীমান্তে গুলির ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাচালানীদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তে ৮৭৪/৫-এস নং পিলার এলাকা শুন্যরেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭/৮ জন চোরাচালান চক্রের একটি দল। তাদেরকে তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিসী (বিএসএফ) ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের সদস্যরা। পরে চক্রটি ভারতের ৫শত গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় দ্বিতীয়বার এক রাউন্ড গুলি ছুড়ে বিএসএফ। সেই গুলিতে বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলে মারা যায়। বাকীরা পালিয়ে আসলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানালে বিএসএফ সাড়া দেয়। বৈঠকে গুলির সত্যতা স্বীকার করে বিজিবি'র কাছে দুঃখ প্রকাশ করে আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সৌরভ ও একজন স্টাফ অফিসার।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রাত ৯ টার দিকে উপজেলার ৮৬৮/৩ এস নং পিলার এলাকা দিয়ে বিএসএফ ১৫৬ ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানী কমান্ডার রাজেস কুমার ইয়াদব ভারতীয় পুলিশসহ বিজিবি'র কাছে লাশ ফেরত দেয়। এ সময় বিজিবি লাশ বুঝে নিয়ে পাটগ্রাম থানা পুলিশে হস্তান্তর করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, আলী হোসেনের লাশ বুঝে নিয়ে তার বড় ভাই আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন