বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
পাংশা হাসপাতাল
expand
পাংশা হাসপাতাল

রাজবাড়ীর পাংশায় জমির আইল কাটাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এসময় আহত হন আরো ২ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মৃত সিরাজ সরদারের ছেলে আবু তালেব সরদার (৫০), হাসান আলী (৩৫) এবং আবু তালেব সরদারের ছোট ছেলে শরিফুল ইসলাম (১৪)।

আহতরা হলেন- আব্দুল মালেক সরদার (৪৩) ও তার মেয়ে মেঘলা আক্তার (১৩)। বর্তমানে তারা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, একই এলাকার আমজাদ সরদার (৫৭), তার ছেলে মামুন সরদার (৩৫), আফসার সরদার (৬২), তার ছেলে ইয়াছিন সরদার (৪০), মৃত মেহের সরদার এর ছেলে আনসার সরদার (৬৫) ও আলাই সরদার (৫০) -এর সঙ্গে ভুক্তভোগী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার (৬ এপ্রিল) আমজাদ সরদার আবু তালেব সরদারের জমির আইল কেটে দেন।

এ বিষয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আবু তালেব সরদারের বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় ও পরিবারের অনান্য সদস্য এর সহযোগিতায় গুরুত্ব আহত অবস্থায় তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত আবু তালেব সরদার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং তার জমি দখলের চেষ্টা করছিল। এমনকি ফসল নষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আইল কাটার প্রতিবাদ করায় তার পরিবারের ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এসময় বাড়িতে থাকা নারী সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন