

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহল্লার বাসিন্দা লিটন মিয়ার ৬ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার এবং ৪ বছর বয়সী পুত্র জুবায়েল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের মা-বাবা ও স্বজনরা।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন