

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচন ৯ এপ্রিল। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি।
বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জামাদি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর শুরু হয়েছে।
শ্রীবরদী-ঝিনাইগাতী এই আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী)'র প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি এবং সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তা। নিরাপত্তা জোরদারে ১৬ প্লাটুন বিজিবি র্যাবের মোট ১৪টি টিম, পুলিশের ২৬টি মোবাইল টিম, ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনীর কয়েকটি টিম মাঠে থাকবে। প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য ও ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন