

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলার কালিগঞ্জ উপজেলার বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব। অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় বিএম এনার্জি কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন