মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে অবৈধ ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম
কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন
expand
কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার বারইপাড়া ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এই তেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খুলনা থেকে আসা একটি নসিমন আটক করে ৯ ব্যারেলে ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে তেলের মালিক উপজেলার মাউলী গ্রামের ছত্তার শেখের ছেলে পিন্টু শেখ তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৮ ব্যারেলে ৫ হাজার ৬০০ লিটার তেল জব্দ করেছেন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, উপজেলার যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ বিক্রির জন্য অবৈধ ভাবে ট্রাকে করে এই তেল নিয়ে আসছিলেন। তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধ ভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত ৭ হাজার ৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয় কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন