মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসিল্যান্ডের গাড়িতে বোতল ভর্তি তেল, ভিডিও করতেই সাংবাদিককে বাধা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম
কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যবহৃত সরকারি গাড়িতে ট্যাংক পূর্ণ থাকার পরও অতিরিক্ত বোতলভর্তি জ্বালানি তেল নেওয়ার অভিযোগ উঠেছে।
expand
কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যবহৃত সরকারি গাড়িতে ট্যাংক পূর্ণ থাকার পরও অতিরিক্ত বোতলভর্তি জ্বালানি তেল নেওয়ার অভিযোগ উঠেছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যবহৃত সরকারি গাড়িতে ট্যাংক পূর্ণ থাকার পরও অতিরিক্ত বোতলভর্তি জ্বালানি তেল নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটা দিকে কালুখালী উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালুখালীর শেখ ফিলিং স্টেশনে প্রথমে এসিল্যান্ডের গাড়ির ট্যাংক ভর্তি করা হয়। এরপরও গাড়ির জন্য আলাদা করে বোতলে প্রায় ৩০ লিটার জ্বালানি তেল নেওয়া হচ্ছিল বলে উপস্থিত ব্যক্তিরা জানান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেখানে উপস্থিত এক সংবাদকর্মী ভিডিও ধারণ শুরু করেন।

অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের সময় এসিল্যান্ডের উপস্থিতিতে বা তার নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সংবাদকর্মীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “ওই ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে ভিডিও করতে শুরু করেন। এজন্য আমি তাকে নিষেধ করেছি। গাড়িতে অতিরিক্ত তেল নেওয়ার বিষয়টি আমাদের প্রয়োজনের কারণে করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন