মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে হলদিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন সে হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে যায়। পরে অজ্ঞাত কারণে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের সাথে মহাসড়ক সংলগ্ন পেট্রোলপাম্পের পেছনে লাইনের ধারে হাঁটতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মেইন লাইন থেকে ছিটকে পড়ে মৃত্যু বরণ করে খোকন। পরে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের ৩৭৬/৭ রেল খুটির পাশে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পার্বতীপুর রেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার উদ্ধার করে।

প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবন ও বাক প্রতিবন্ধী হলেও খুব ভালো মানুষ ছিলো। সে যেখানেই থাকুক না কেন নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ গ্রহণ করতো।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন