

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাটে চলাচলরত ‘কেরামত আলী’ ফেরিতে হঠাৎ আগুন ও ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলের দিকে ৪ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট এলাকায় অবস্থানকালে হঠাৎ করেই সেলেন্সার পাইপ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সেলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এমন সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দেওয়া স্বাভাবিক ঘটনা। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন