বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষণার পর বাতিল হলো ফুয়েল কার্ডের সিদ্ধান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলা প্রশাসন জ্বালানি তেল নিতে লাগবে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড, এমন ঘোষণার পর সেই সিদ্ধান্ত বাতিল করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস।

তিনি জানান, আমরা একটি শৃঙ্খলার মধ্যে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড দেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

এর আগে, বুধবার রাতে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে সর্বসাধারণের প্রতি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

সেখানে উল্লেখ করা হয়, এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া যাবে না। তেল নেওয়ার সময় চালককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড ব্যতীত ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা হবে না।

ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়।

এছাড়াও প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন