বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পিএম
অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির
expand
অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেট সংলগ্ন স্থানে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম মিন্টু। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির, যিনি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গাছ বিক্রিকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ডা. গোলাম কবির তার নিজস্ব বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিন্টুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত গোলাম কবিরকে হাতে-নাতে আটক করে। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন